মূল কনটেন্টে যান
প্রীণন

প্রশ্ন-উত্তর: শিশুকে কখন ভাত খাওয়ানো শুরু করব?

সংক্ষেপে উত্তর: ৬ মাস পূর্ণ হলে। তার আগে শুধু বুকের দুধ।

কেন ৬ মাসের আগে নয়

  • শিশুর পেট ও অন্ত্র প্রস্তুত নয়; ডায়রিয়া ও সংক্রমণের ঝুঁকি।
  • বুকের দুধই ৬ মাস পর্যন্ত সব পুষ্টি দেয়।
  • “ভাত দিলে ঘুমাবে” ধারণা ভুল; এতে বুকের দুধ কমে যেতে পারে।

শুরুর নিয়ম

  • ঘন, নরম, চটকানো খিচুড়ি, ডিমের কুসুম, মাছ, মসুর ডাল।
  • লবণ-চিনি-মধু নয়।
  • বসিয়ে, আপনার নজরে; বুকের দুধ চলবে।

বিস্তারিত: ৬ মাসে শক্ত খাবার শুরু, রেসিপি।

সূত্র

  • WHO: Complementary feeding; বাংলাদেশ জাতীয় শিশু ও মাতৃ-পুষ্টি নির্দেশিকা

‹ শিশুর খাবার ও পুষ্টি বিভাগের আরও লেখা