মূল কনটেন্টে যান
প্রীণন

প্রশ্ন-উত্তর: নবজাতককে কবে প্রথম গোসল করাব?

সংক্ষেপে উত্তর: জন্মের অন্তত ২৪ ঘণ্টা পরে (WHO)। এর আগে শিশুর শরীর গরম রাখাই জরুরি।

নিয়ম

  • প্রথম ২৪ ঘণ্টা শুধু নরম ভেজা কাপড়ে মুছে দিন।
  • সপ্তাহে ২–৩ বার গোসল যথেষ্ট; কুসুম গরম পানি, ঘর ঠান্ডা নয়।
  • গোসলের পর সঙ্গে সঙ্গে শুকিয়ে কাপড় পরান; মাথা ঢাকুন।
  • নাভির অংশ শুকনো রাখুন; কিছু লাগাবেন না।
  • সরিষার তেল ও পাউডার নবজাতকের জন্য নয়।

বিস্তারিত: নবজাতকের যত্ন।

সূত্র

  • WHO: Postnatal care recommendations; NHS: Bathing your baby

‹ প্রসব ও নবজাতক বিভাগের আরও লেখা