মূল কনটেন্টে যান
প্রীণন

গর্ভকালীন ডায়াবেটিস: পরীক্ষা, খাবার ও সন্তানের জন্য কী করণীয়

গর্ভকালীন ডায়াবেটিসে গর্ভাবস্থায় প্রথম ধরা পড়া রক্তে চিনির বৃদ্ধি দেখা দেয়। প্রসবের পর অনেকের ঠিক হয়, কিন্তু পরে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি থাকে।

পরীক্ষা

সাধারণত ২৪–২৮ সপ্তাহে ৭৫ গ্রাম গ্লুকোজ খাইয়ে (OGTT)। WHO-র মান: খালি পেটে ৫.১ বা বেশি, ১ ঘণ্টা পরে ১০.০ বা বেশি, ২ ঘণ্টা পরে ৮.৫ বা বেশি (mmol/L), যেকোনো একটি হলে।

ঝুঁকি বেশি যাদের

  • আগে গর্ভকালীন ডায়াবেটিস বা বেশি ওজনের শিশু।
  • পরিবারে ডায়াবেটিস, স্থূলতা, ৩৫ বছরের বেশি বয়স।
  • দক্ষিণ এশীয় বংশ (আমাদের ঝুঁকি বেশি)।

চিকিৎসা

  • খাবার: ভাত-রুটি-আলু পরিমিত, লাল চাল/ আটা, বেশি সবজি, ডাল, মাছ-ডিম। মিষ্টি, জুস, কোমল পানীয় বাদ। অল্প অল্প করে ৫–৬ বার।
  • হাঁটা: খাওয়ার পর ১০–১৫ মিনিট।
  • চিনির মাপ: ডাক্তার বললে ঘরে গ্লুকোমিটারে।
  • প্রয়োজনে ওষুধ বা ইনসুলিন; নিজে ওষুধ বদলাবেন না।

ঝুঁকি

নিয়ন্ত্রণে না থাকলে শিশু বড় আকারের হতে পারে, প্রসবে জটিলতা ও জন্মের পর শিশুর চিনি কমতে পারে। ঠিকমতো নিয়ন্ত্রণে বেশির ভাগ মা-শিশু সুস্থ থাকে।

প্রসবের পর

৬ থেকে ১২ সপ্তাহে আবার চিনির পরীক্ষা; পরে প্রতি ১–৩ বছরে। বুকের দুধ খাওয়ানো ঝুঁকি কমায়।

আরও: গর্ভাবস্থায় ব্যায়াম, এটা কি নিরাপদ?।

সূত্র

  • WHO: Diagnostic criteria and classification of hyperglycaemia first detected in pregnancy; NHS: Gestational diabetes

‹ গর্ভাবস্থা বিভাগের আরও লেখা